
ইব্রাহিম কাজী :
গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা ১ নং মহেশপুর ইউনিয়নের ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণ পাড়া ঢাকা-বেনাপোল রেলপথে জাহাবাদ এক্সপ্রেস! ট্রেনের সাথে ৬জুন ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৮ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাবিহা খানম গোপালগঞ্জ নিচুপাড়া মো: শিপন ফকিরের মেয়ে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ছাবিহা খেলতে খেলতে রেললাইনের পাশে চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page