
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ৫ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাংগা ডিপবাজার গোরস্থান পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। স্থানীয় আঃ মালেক নামক ব্যক্তির বাড়ির দক্ষিণ পাশে আঃ হালিমের পতিত জমিতে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন:
১. মো: আলমগীর হোসেন (৩২), পিতা: মো: সফিকুল ইসলাম, সাং রামচন্দ্রপুর (হাজীপাড়া)।
২. মো: রুবেল মিয়া @ পন্তু (২৮), পিতা: মৃত: সামছুল হক, সাং রামচন্দ্রপুর (গোরস্থান পাড়া)।
৩. মো: নাজমুল মিয়া @ নাজু (৪৫), পিতা: মৃত: মহির উদ্দিন (ব্যাপারী), সাং রামচন্দ্রপুর (ভাংগা ডিপবাজার)।
৪. মো: মেহেদী হাসান (৩৮), পিতা: মো: হাসেম আলী, সাং রামচন্দ্রপুর (গোরস্থান পাড়া)।
৫. মো: শহিদুল ইসলাম (৪৭), পিতা: মৃত: মোজাফফর হোসেন, সাং রামচন্দ্রপুর (হাজীপাড়া)।
আটককৃত সকলের বাড়ি গাইবান্ধা সদর থানায়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ০৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখের ৯ নম্বর মামলার রুজু করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জুয়া, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page