
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার ফুটানীর বাজার জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে ওই তরুণকে জোরাজুরি করছিলেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
তারা জানান, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মাদ্রাসাটি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার রতন মিয়া জানান, ঘটনাটি শোনার পরে আমি ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশে দেয়ার ব্যবস্থা করি৷
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন ,অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটকে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page