
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ঈশ্বরদীতে তীব্র খরা ও কড়া রোদের কারণে লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে যাচ্ছে। চামড়া পোড়া বিবর্ণ লিচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কম দামে এ লিচু বিক্রি করে ক্ষতির মুখে পড়ছেন তারা।
লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদী উপজেলায় এখন চলছে রসালো বোম্বাই লিচু সংগ্রহ ও বাজারজাতকরণের কাজ। লিচু চাষি, বাগান মালিক, ব্যবসায়ী, আড়তদার সবাই এখন লিচু বাজারজাতকরণে ব্যস্ত।
এর মধ্যেই প্রচণ্ড রোদে লিচুর চামড়া কালচে হওয়ায় সবার চোখেমুখে বিষণ্নতার ছাপ। চামড়া পুড়ে যাওয়া লিচু অর্ধেকের কম দামে বিক্রি করতে হচ্ছে।
এবার ভালো ফলনে চাষিরা যে লাভের আশা করেছিলেন, শেষ মুহূর্তে খরায় লিচুর চামড়া পুড়ে যাওয়ায় তাদের লাভ অনেকটাই কমে যাবে
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page