
চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ : চট্টগ্রামের সীতাকুন্ডে এস এন করপোরেশন শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মারা গেলেন ৫জন।
শনিবার ভোর ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে মারা যান জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩)।
এ ঘটনায় আগে মারা গেছেন, জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ (২১), আহমেদ উল্লাহ (৩৮) ও আল আমিন (২৩)। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন নামক একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় পাম্পরুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়ার সময় পথিমধ্যেই দগ্ধ আহমাদুল্লাহ মারা যান। পরে গত রোববার খাইরুল এবং সোমবার আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যু হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page