
শেখ মোহাম্মদ পারভেজ
মঙ্গলবার (২ জুন ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে।
পাবনায় ইসলামিক ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন ফেসিস্ট সহযোগী ও এস আলম - এর দোসর ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খোরশীদ আলমের নিয়োগ বাতিল করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয় , দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন
মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, ব্যবসায়ী নুর ইসলাম উজ্জল, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ , অধ্যাপক রফিকুল ইসলাম, একরামুল হক, ব্যবসায়ী ওবায়দুল রহমান খান ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page