প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
বন্যাদুর্গত দিনমজুরের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :
হাওর অঞ্চলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও সহায়সম্বলহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা, দিনমজুর গাজী মিয়াকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মঙ্গলবার বিকেল ৪টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ তার কার্যালয়ে গাজী মিয়ার হাতে নগদ এক লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসন বদ্ধপরিকর। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করতে এবং তাদের পুনর্বাসনের জন্য এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬