
মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার
রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ. ম. আইয়ুব আলীর বড় ভাই লিয়াকত আলী ফকির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (মঙ্গলবার) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসর নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে দ্রুত মরহুমের বাসভবনে ছুটে যান ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক যৌথ শোকবার্তায় রূপসা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ মরহুম লিয়াকত আলী ফকিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মরহুমের জানাজায় শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page