
দীপক শর্মা-ঠাকুরগাঁও
উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিলউদ্দিন আহমেদ।
এ সময় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠানে ঈদের তাৎপর্য এবং সমাজকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page