
মোঃ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং তাঁর সহধর্মিণী।
পুঞ্জিবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা খাসিয়া পুঞ্জির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির কথা তুলে ধরেন এবং আগামীতেও এ ধরনের সামাজিক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং পুঞ্জিবাসীদের আন্তরিকতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page