
আল মুজাহিদ-(যশোর)
যশোরের ঝিকরগাছায় শহীদ জাবির আল- আমিন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে ( রবিবার) দুপুর ২ টায় লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে এ আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মো : জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর - ২ ( চৌগাছা - ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জুলাই আন্দোলনে শহীদ জাবির - আল আমিন
তাদের চেতনা ধারণ করে আমাদের আগামীতে সর্বস্থানে দাঁড়াতে হবে। আরো বলেন, জুলাই চেতনা হলো নতুন বাংলাদেশের চেতনা। জুলাই চেতনা তরুণ সমাজকে ধারণ করে সামনের নতুন ভবিষ্যৎতে অগ্রসর হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন তরুণ সদস্যবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ। এ সময় অনুষ্ঠানে জুলাই আন্দোলনে মৃতবরণকারী সকল শহীদের রুহের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ ও ভাতৃত্ববন্ধন পরিবেশের সৃষ্টি হতে দেখা যায়। অতিথিদের আলোচনা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত সকলের মাঝে প্রীতিভোজ পরিবেশন করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page