
আল মুজাহিদ-(যশোর)
যশোরের চৌগাছা উপজেলায় প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ( শনিবার) দুপুরে চৌগাছা সরকারি কলেজ মাঠে এ প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যশোর -২(চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা উপজেলা জামায়াতেব সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, ডাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক মো : আরমান হোসেন।
এ ছাড়া প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশনে সিপিএলের আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page