নিজস্ব প্রতিনিধি :
সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলার লালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়েছে।
আজ উপজেলার মোহরকয়া বটতলা গ্রামে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর আয়োজনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের মুখপাত্র ডা. তৈমুর রহমান।
দিনব্যাপী পরিচালিত ক্যাম্পে প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান এবং ব্যবস্থাপত্র প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) ডা. রেজওয়ানা শারমিন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনিসুর রহমান, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাড় জোড় বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ ইকবাল, নাটোর সদর হাসপাতালের সাবেক আরএমও ও বিএমএ নাটোর জেলা শাখার সদস্য সচিব ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page