
মো: হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) :
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু খেলা টাঙ্গাইল জেলার সখিপুর থানার ছাতিয়া চালা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আজ বেলা ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বগা প্রতিমা বানাম ছাতিয়াচালা। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা মূলক ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব আলাউদ্দিন মেম্বার সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপি' র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।
এছাড়া যুবদল, ছাত্রদল ও এলাকার বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত ছিলেন।উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ রকম ঐতিহ্যবাহী খেলা গ্রামে গ্রামে আয়োজন করার জন্য উৎসাহ প্রদান করেন।
উক্ত খেলাটি পরিচালনা করেন জনাব রফিকুল তালুকদার বাদল, হুমায়ুন কবির রঞ্জু, রফিক ই বাবুল তালুকদার। উক্ত খেলায় বিজয়ী হন ছাতিয়াচালা। উক্ত খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page