
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে নৌকা চালককে হয়রানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক নৌকা চালকের পকেটে থাকা টাকা জোরপূর্বক নিয়ে নেয় অভিযুক্তরা।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৭১ টিভির ভিডিও জার্নালিস্ট তাজরুল ইসলাম। তিনি মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করতে শুরু করলে কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দেওয়া জন নামে এক ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে মোবাইল ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেওয়া হয়। এছাড়াও সাংবাদিক তাজরুল ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালাগালি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক তাজরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বালাসী ঘাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page