
নিজস্ব প্রতিবেদক
যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত
যশোর শহরতলী ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)। তারা উভয়েই ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই এলাকায় খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় একটি বোমা সদৃশ বস্তু হঠাৎ বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page