
নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বৃহস্পতিবার দুপুরে তিনি কারাগার পরিদর্শন করে বন্দীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
পরে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগারের বড়খানা বিতরণ কার্যক্রমের মাধ্যমে বন্দীদের হাতে উন্নত মানের খাবার তুলে দেন।
এসময় জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসন ও কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page