
নিজস্ব প্রতিনিধি :
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আজ বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেন।
এসময় চিফ হুইপ বলেন, ‘মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো।’
সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিফ হুইপ মুসল্লীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page