
মোঃ মোনাহার মিয়া-বকশিগঞ্জ জামালপুর
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জামালপুরের বকশিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জননেতা জনাব আবদুল হামিদ-এর পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ দুপুর ১২টায় তাঁর নিজস্ব কার্যালয়ের সামনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উপহার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য।
বিতরণকালে জনাব আবদুল হামিদ বলেন—
"পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই সামান্য উপহার নিয়ে আমি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যি অত্যন্ত আনন্দিত। একই সাথে আমি সাবেক মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page