
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
বাংলাদেশের সবচেয়ে স্বাধীন বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান।
ঝিনাইদহ শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আসাদুজ্জামান।আজ মঙ্গলবার সকালের ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এ দাবী করে মন্ত্রী বলেন, এদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না। মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকেরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে, ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছুই সরকারের হাতে নেই।
আমার দেশের জজ সাহেবেরা নিজেদের বিদ্যাবুদ্ধি দিয়ে, নিজেদের প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে যে রায় দেন, সেখানে সরকারের করার কিছু থাকে না।’ তিনি বলেন, দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলায় দীর্ঘসূত্রতা রয়েছে।
রামিসা হত্যা মামলায় যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান মন্ত্রী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page