
শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা
ঈদুল আযহার শেষ মুহূর্তে জমে উঠেছে পাবনা নগরবাড়ি ঐতিহ্যবাহী পশুর হাট। রাত পোহালেই ঈদ, হাটে ক্রেতা- বিক্রেতাদের উপস্থিত বেড়েছে সকাল গড়াতেই হাটজুড়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় বুধবার (২৭ মে) পাবনা নগরবাড়ি পশুর হাটে গিয়ে দেখা যায় , পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছে হাটে, কেউ একা এসেছেন , কেউ এসেছেন দলবেঁধে , যেন তিল ধারণের ঠাঁই ছিল না এ হাটটিতে ।
ক্রেতা - বিক্রেতাদের এই উপস্থিতি যেন ঈদ উৎসবের অংশ ।
গরুর হাটে পাবনা কাশিনাথপুর নগরবাড়ি হাটে আমিনপুর থানার ক্রেতা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বাজার অনেকটা চড়া মূল্যের তুলনায় অনেক বেশি দাম চাওয়া হচ্ছে অনেক দরকষাকষি করে গরু কিনতে হচ্ছে।
হাট ঘুরে দেখা গেছে ৭৫ থেকে ৮৫ হাজার টাকা দামের গরু যেমন রয়েছে , তেমনি দুই লাখ থেকে ৮ লাখ টাকার বেশি মূল্যের গরুও উঠেছে হাটে। ফলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন। পাবনা সুজানগর বিক্রেতা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন যার এক লক্ষ টাকার কোরবানি দেওয়ার চিন্তা করেছে , তারা ৯০ থেকে ৯৫ হাজার টাকার গরু কিনছেন। কৃষি পণ্য ন্যায্যমূল্য না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমিনপুর থানার কাশিনাথপুর খামারি মনিরুল ইসলাম বলেছেন এ বছর দেশীয়ভাবে লালন পালন করা গরুর চাহিদা তুলনামূলক বেশি, অনেক খামারিও ব্যবসায়ী মনে করছেন কোরবানির আগে শেষ বড় হাট হওয়ায় ভালো দামে পশু বিক্রির সম্ভাবনা রয়েছে।
প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, গরু ও ছাগল সহ মোট কুরবানী পশুর চাহিদা রয়েছে প্রায় ( ১৭) হাজার (৭৯৫) টি আর বিক্রির জন্য প্রস্তুত রয়েছে প্রায় (৫০) হাজার (৫৬০) টি পশু। ফলে স্থানীয় চাহিদা পূরণের পরে ও বাইরে পশু সরবরাহের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আমিনপুর থানার পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে জানা হয়েছে, ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর হাট নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সার্বিক নিশ্চিত করেতে পুলিশ তৎপর রয়েছে।
সব মিলিয়ে কোরবানির ঈদকে ঘিরে পাবনা কাশিনাথপুর এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার- পরিজনের সঙ্গে ঈদ উদযাপন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত হয়েছে পাবনা কাশিনাথপুরের মানুষ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page