
মোঃ সেকেন্দার আলী-বিশেষ প্রতিনিধি, নওগাঁ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন (৩২) ও তার দুই সহযোগী শান্ত রবিদাস (২২) ও সাকিব হোসেন মিমকে (২৬) গ্রেফতার করেছে। ২৬ মে মধ্যরাতে নওগাঁ ঢাকা বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে নওগাঁর সুইপার কলোনিসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে তিনি ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা দেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ঢাকা থেকে আসা 'শাহ ফতেহ আলী' পরিবহনের এক বাসে তল্লাশি চালিয়ে শান্ত ও সাকিবের কাছ থেকে সাউন্ড বক্সের ভেতরে লুকিয়ে রাখা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকা থেকেই মূল হোতা সুমনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page