
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের গোপালপুর উত্তর বেপারীপাড়া এলাকায় গরিব, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১:০০ ঘটিকায় মোশারফ হোসেন বেপারীর নিজস্ব উদ্যোগে এ চাউল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার মোট ৮৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
উক্ত চাউল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নিজাম উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম
মোঃ সাইদুর রহমান,
আলহাজ্ব সাদা মোল্লা, মোহাম্মদ মনির ব্যাপারী
(মাস্টার) মোঃ সোবহান বেপারী,
প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোশারফ হোসেন বেপারী তার বক্তব্যে বলেন।
যাঁরা সমাজের প্রকৃত অসহায় মানুষ, তাঁদের খুঁজে খুঁজে বের করে আমার এই সামান্য উপহারটুকু দিতে পেরে আমি সত্যি আনন্দিত। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমি আরও বড় পরিসরে এবং বড় আকারে এই ধরনের মানবিক সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব।
চাউল বিতরণ শেষে অতিথিরা মোশারফ হোসেন বেপারীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ঈদ উৎসবের আগে চাউল পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page