
মোঃ বাবুল হোসেন, মুকসুদপুর :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পৌর আওয়ামী লীগ নেতা মোঃ হাসমত আলী দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ মঙ্গলবার (২৬ মে) মুকসুদপুর পৌরসভার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে মুকসুদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ সহ দলীয় সকল প্রকার পদপদবী থেকে পদত্যাগ করে।
লিখিত বক্তব্যে হাসমত আলী বলেন
" আমি মোঃ হাসমত আলী, পিঃ ছিরু ফকির, গ্রামঃ কমলাপুর, আমি পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজ ২৬/৫/২০২৬ রোজ মঙ্গলবার হইতে আওয়ামী লীগের দলীয় সকল প্রকার পদ পদবী হতে পদত্যাগ করিলাম।
আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না। আমি দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাবো।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page