
আল মুজাহিদ-(যশোর)
যশোরে নতুন প্রজন্মের মাঝে পাঠ্য অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করে যশোরের জেলা প্রশাসন। ২২ মে শুরু হয়ে ২৪ মে রবিবার শেষ হয় বইমেলা প্রতিদিন প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বই মেলায় স্টল এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও করা হয়। সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ বলেন স্বল্প সময়ে হাজারো মানুষের উপস্থিতিতে বইমেলা সম্পূর্ণ হয়েছে তিনি আরো বলেন আগামীতে সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে ৫ দিন সাত দিন ১০ দিন ১৫ দিন এমনকি একমাস ব্যাপী বইমেলার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেনো নতুন প্রজন্মের মাঝে পাঠ্য অভ্যাস গড়ে ওঠে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page