দীপক শর্মা-ঠাকুরগাঁও :
জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা'মলা'র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বি'ক্ষো'ভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর শহরের আর্ট গ্যালারি চত্বর থেকে জেলা এনসিপির নেতাকর্মীদের উদ্যোগে একটি বি'ক্ষো'ভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সমবেত হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী ও প্র'তিবা'দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব খলিলুর রহমান, গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু, সদস্য জেমি আক্তার, যুবশক্তি কমিটির জেলা সদস্য সচিব মাহফুজুর রহমান, ছাত্রশক্তি জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল ইউসুফ এবং বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক জুনায়েদ আল ফুয়াদসহ অন্যান্যরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page