
আল মুজাহিদ-যশোর
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মন্তাজ মৃধার ছেলে শামীম রেজা (২৬)।
ডিবি সূত্র জানায়, শুক্রবার (২২ মে) রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি টিম যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি আম বটতলা বাজার এলাকায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চূড়ামনকাঠি-চৌগাছা সড়কের জগহাটি রুহুল পাড়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page