
আল মুজাহিদ-(যশোর)
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওই অংশে পৌঁছালে একটি ইজিবাইক ও অপর একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা হলেন— ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) এবং আনোর আলী (৭০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন অজ্ঞাতনামা প্রায় চার বছর বয়সী এক শিশু ও মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮)। তাদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page