
মোঃ তাইনুল ইসলাম:
রাজধানীর মাটিকাটা এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা ও জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ নিয়েছে ক্যান্টনমেন্ট থানা বিএনপি। এলাকার মানুষের চলাচলের কষ্ট লাঘবে শনিবার রাস্তার বিভিন্ন গর্ত ও খানাখন্দ পূরণ করে সংস্কার কাজ পরিচালনা করা হয়।
সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট আলমগীর হোসেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়াজ উদ্দিন, কাজী মাহবুবুল আলম নিলু, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা হানিফ গাজীসহ স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page