
দীপক শর্মা :
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শারালী এলাকায় ম র্মা ন্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিপন ইসলাম (২৩) নামের এক যুবক।
জানা যায়, মহেন্দ্র ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ করতেন রিপন। কাজের সময় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নি হ ত রিপন ইসলাম সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পূর্বপারপুগী গ্রামের নুর আলমের ছেলে। এঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page