
আল মুজাহিদ-(যশোর)
যশোরের, ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হ*ত্যা মা*মলায় পাঁচজনকে আ*টক করেছে পুলিশ। আ*টককৃতদের মধ্যে এজাহার ভুক্তরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃ*ত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুরের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন, কীর্তিপুরের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেজনক হিসেবে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, নি*হত আবু হুরাইরা মিম (২৪) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উ*দ্ধার করা হয়। এ ঘ*টনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় হ*ত্যা মাম*লা দায়ের করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page