
আল মুজাহিদ-(যশোর)
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ধ'র্ষ"ণ মা'মলার এক আ'সামিকে গ্রে"ফতার করা হয়েছে। গ্রে"ফতারকৃত আসা'মির নাম মোঃ মিজানুর রহমান গহর (৬৫)। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃ*ত লুৎফার রহমানের ছেলে।
মাম"লার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোছাঃ স্মৃতি বেগম (৩৩), স্বামী- মোঃ জুয়েল রানা, সাং- একঝালা, থানা- শার্শা, জেলা- যশোর, শার্শা থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে তার শ্বশুর মোঃ মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধ*র্ষণ করে। এ "ঘট'নায় শার্শা থানায় একটি মা"মলা রুজু করা হয়।
মা"মলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘট"নার রহস্য উদঘাটন ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২১ মে ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে আসামি মোঃ মিজানুর রহমান গহরকে গ্রে*ফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে ২২ মে ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page