
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় অবস্থিত “Own Kim Sweater” কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, বন্ধ অবস্থায় থাকা কারখানাটিতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি, তৈরি পোশাক, সুতা, কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
কারখানার মালিক জানান, পরপর দুই দফা অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন,
“একই কারখানায় বারবার আগুন লাগার ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করা জরুরি।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page