
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে অদ্য ২১শে মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০.৩০ পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। কল্যাণ সভা শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ০১ (এক) জন সিভিল সদস্য’কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং অবসর জনিত বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধার কনফারেন্স রুমে এপ্রিল/২০২৬ খ্রিঃ মাসিক অপরাধ সভা অনুষ্ঠত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব প্রনব দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), সি-সার্কেল, গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার, সি-সার্কেল, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page