
আল মুজাহিদ-যশোর
পবিত্র ঈদুল আজহার আর মাত্র সাত দিন বাকি। ইতোমধ্যে জমে উঠেছে যশোরের পশুর হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা জেলার বিভিন্ন পশুর হাটে আসছেন গরু ও ছাগল কিনতে। জেলার এসব পশুর হাটের অধিকাংশের ইজারা বিএনপির
প্রভাবশালী নেতাকর্মীরা পেয়েছেন।
আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাটটির আর বার্ষিক ইজারা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার টেন্ডার আহ্বান করা হলেও সাড়া মেলেনি।
বার্ষিক টেন্ডারে কেউ অংশ না নিলেও উন্মুক্ত নিলাম বা দৈনিক ডাকে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হাটটির উন্মুক্ত নিলাম নেন বাবু নামে এক ব্যবসায়ী। সাড়ে সাত কোটি টাকার ইজারামূল্য কমে ১৪৩২ বঙ্গাব্দে তিনি ৩ কোটি ৩১ লাখ টাকায় হাটটি নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাবু স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার হয়ে হাটটি নিয়ন্ত্রণ করতেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।
সংশ্লিষ্টদের মতে, কয়েক বছর আগের সাড়ে সাত কোটি টাকার ইজারামূল্যের সঙ্গে বর্তমান হিসাব তুলনা করলে সরকার অন্তত সাড়ে তিন কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে ২৫ শতাংশ ভ্যাট ও আয়কর থেকেও।
ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস দাবি করেন, নিয়ম মেনেই সর্বোচ্চ দর দিয়ে তিনি ইজারা নিয়েছেন। তিনি বলেন, গত বছর হাটে উপজেলা প্রশাসন পেত ৩ কোটি ৩১ লাখ টাকা। এবার ৩ কোটি ৮০ লাখ টাকা পাবে। অর্থাৎ ৫০ লাখ টাকা বেশি রাজস্ব আসবে।
ইজারার বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, যশোরের সবচেয়ে বড় হাট সাতমাইল। এখানে পাঁচ দিন আমরা খাস আদায় করেছি। কিন্তু স্থানীয় কোনো সহযোগিতা পাইনি। রাজনৈতিক গ্রুপিং থাকলেও হাটের ক্ষেত্রে তাদের মধ্যে মিল দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে বেপারিদের ফিরিয়ে দেওয়া হয়েছে। হাটে গরু উঠতে দেওয়া হয়নি। এমনও হয়েছে, এক হাটে মাত্র ৬০ হাজার টাকা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে।
এদিকে যশোরের চৌগাছা পশুর হাট ইজারা নিয়েছেন উপজেলার বিএনপির সহসভাপতি আতাউর রহমান লাল। অন্যদিকে যশোর সদর উপজেলার হৈবতপুর পশুর হাটও নিয়ন্ত্রণে বিএনপির। বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম এ হাট ইজারা নিয়েছেন।
গরুর পেছনে কয়েক হাজার টাকা বেশি ব্যয় করতে হচ্ছে। এতে ছোট ও মাঝারি খামারিরা বেশি বিপদে পড়েছেন। কেউ খামারের আকার ছোট করছেন, আবার অনেকে নতুন বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছেন।
আরেক খামারি মিলন হোসেন বলেন, খাদ্যের দাম এত বেড়েছে যে খামার চালানোই এখন বড় চ্যালেঞ্জ। এর ওপর ভ্যাকসিন সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেশি দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে, যা বাড়তি চাপ তৈরি করছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান বলেন, যশোরের কোরবানির পশু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও খুলনায় যশোরের পশুর চাহিদা বেশি।
তিনি বলেন, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিদের উৎপাদন খরচও বেড়েছে। তাই দানাদার খাদ্যের পরিবর্তে বেশি করে সবুজ ঘাস ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধের বিষয়েও আমরা নিশ্চিত হয়েছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page