
আল মুজাহিদ-যশোর
যশোরের শার্শায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের ভিজিএফ চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ১০নং শার্শা ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে।
আজ ২০ মে সকাল ৯টা থেকে চাল বিতরণ শুরু হলে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগীরা জানান, সরকারি নিয়মানুযায়ী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে মাত্র ৯ কেজি।
এই বিষয়ে শার্শা ইউনিয়ন পরিষদের সচিবকে কার্যালয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দায়সারাভাবে বলেন—
"আমি বিষয়টি জানি না, তবে এমনটা হতে পারে।"
ঈদের মুখে গরিবের চাল কেটে রাখার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। তারা এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page