
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া সহ তিন মাদককারবারি আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর পশ্চিম এলাকায় নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন— মাঝগেদড়া গ্রামের আতর আলীর ছেলে মাসুম মিয়া (৪০), কামালপুর পশ্চিম গ্রামের বাবুল মিয়ার ছেলে নুর আলম (৩০) এবং কামালপুর দক্ষিণ গ্রামের এ কে এম সরোয়ারের ছেলে তারজিদ জাহান বাবু (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুর আলমের বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page