
আল মুজাহিদ-যশোর
১৯ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ঈদুল আযহা উপলক্ষে জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে স পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের জন্য জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তার জন্য থাকছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকছে। তারা পশুর হাট ও এর আশপাশের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
তিনি বলেন, সাধারণ ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জাল টাকার প্রবনতা লক্ষ্য করা যায় এ ব্যাপারে সকলকে সতর্ক করেন এবং জাল টাকা প্রতিরোধে পশু হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণে মেশিন এর ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
পুলিশ সুপার আরো বলেন, সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ কাজ করবে। কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
এ জাতীয় তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মো: সাখাওয়াত হোসেন যশোর, ডিআই-১ সহ আগত যশোর পশু হাটের ইজারাদারবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page