মোঃ আল-আমিন-অষ্টগ্রাম :
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে “রাগ করলা?” শিরোনামের একটি মজার ভিডিও।
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বাসের সামনে কয়েকজন ব্যক্তির কথোপকথনের একটি দৃশ্য, যেখানে “রাগ করলা?” সংলাপটি দর্শকদের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। ভিডিওটির সাথে ব্যবহার করা হয়েছে “কথা ঠিক না বেঠিক” ক্যাপশন, যা নেটিজেনদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রকাশের পর থেকেই ভিডিওটি ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এতে হাজারো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার পড়েছে। অনেকেই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভাইরাল মিম কনটেন্ট হিসেবে উল্লেখ করছেন।
সামাজিক মাধ্যমে প্রতিদিনই নানা ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হলেও, সাধারণ মানুষের সহজ-সরল উপস্থাপনা ও মজার সংলাপের কারণে “রাগ করলা?” ভিডিওটি আলাদা করে দর্শকদের নজর কেড়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page