
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় বিএনপি দলীয় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সাথে গাইবান্ধা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ মে) রোববার দুপুর ১২ টার দিকে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি, ইদ্রিসউজ্জামান মোনা,সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, উত্তম সরকার,
কার্যনির্বাহী সদস্য, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, শামসুজ্জোহা, খায়রুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপি সভাপতি মোশারফ হোসেন বাবুসহ অন্যরা।
মতবিনিময় সভায়, জেলার সার্বিক উন্নয়ন, উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় সরকারের সেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে ঘন্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে জেলা পরিষদের প্রশাসক কে প্রথমে ফুলেল শুভেচ্ছা ও পরে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page