
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মে) রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভুমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক।(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার(ভুমি)মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলা একযোগে শুরু হবে যা চলবে ২১ মে পর্যন্ত।
এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সেই দিন ৩৬ জন ভুমিহীন কে ভুমি বন্দোবস্ত করে দেওয়া হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেবা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে জানান। এছাড়াও সেবা প্রত্যাশী কোনো স্থান থেকে land.gov.bd পোর্টালে লগইন করেও ডিজিটাল এই ভূমিসেবাগুলো গ্রহণ করতে পারবে।
ভুমি সেবা মেলায় এবারের প্রতিপাদ্য হচ্ছে " জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা” সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page