
নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা আগামী ১৬ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষা উপলক্ষ্যে অদ্য ১৫ মে ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সভাকক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এবং সম্মানিত সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার লক্ষে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণকে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার , সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, ডিআইও-১ (ডিএসবি), আরআই,পুলিশ লাইন্স,কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page