
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় ভুয়া কাবিননামা ও দেনমোহর জালিয়াতির অভিযোগে কাজী মো. আব্দুল গোফ্ফার আকন্দকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামের মো. শরিফ আল কামালের সঙ্গে বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের রিক্তা আক্তার শিখার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হলেও পরে কাবিননামায় তা পরিবর্তন করে মাত্র ১ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করা হয় বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর দাবি, মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে ভুয়া কাবিননামা তৈরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে গত ১৪ মে কাজী গোফ্ফার ও ভুক্তভোগীর স্বামীর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করে পুলিশ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page