
মোঃ রফিকুল ইসলাম মৃধা :
পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিকোর কারখানা সনাক্ত করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুর ১ টার দিকে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো.মোজাম্মেল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে এ কারখানা সনাক্ত করে বিপুল পরিমান নকল এ ড্রিংকোর ক্যান সহ এর উপাদান উদ্ধার করা হয়।
এ ঘটনায় নকল এ ড্রিংকোর মালিক মো.মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মো.ফারুক সিকদারের ছেলে।
ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার "কালার ফুল " নামে কোম্পানীর নামকরন করে কারখানা স্থাপহ করেন। এতে পন্যটির নাম দেয়া হয় "ড্রিকোর"। যা বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন' নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিনডির জন্য ক্ষতিকর। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ অভিযান পরিচালনা করেন।
এদিকে,অপর এক সূত্রে জানায়, ওই কারখানার মালিকানায় ৩/৪ জনের অংশীদারিত্ব রয়েছে। ঘটনার সময় তারা সটকে পড়েছেন বলে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page