
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় ৬ কেজি গাঁজাসহ আলমগীর (৩৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল পৌর এলাকার আড়াইবাড়ি এলাকায় ওত পেতে থাকে। এসময় একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর কসবা উপজেলার চাটুয়াখোলা এলাকার মৃত শাহ আলমের ছেলে।
নেপথ্যের তথ্য ও পূর্ব মামলা
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলমগীর একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় আরও ৩টি মাদক মামলা রয়েছে। মূলত অটোরিকশা ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিল।
কসবা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে।
"মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিত চলছে। যে কোনো পন্থায় মাদক পাচার রোধে কসবা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page