মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম :
মহান স্বাধীনতা যুদ্ধের ০১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সফল মন্ত্রী, চট্টগ্রাম ০১ মীরসরাই আসন থেকে ০৭ বারের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৩ ই মে রোজ বুধবার সকাল ১০.২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ১ম নামাযে জানাযা বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
২য় জানাযা চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাংগনে ১৪ ই মে বৃহস্পতিবার সকাল ১১ টায় এবং ৩য় জানাযা একই দিন বিকাল ৫ টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ০৪ নং ধুম ইউনিয়নে অবস্থিত উনার প্রতিষ্ঠিত মহাজনহাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page