
মোঃ আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি
“বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি শুধু কাগজে সীমাবদ্ধ নেই, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চলছে”,এমন মন্তব্য করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষায় সরকার একযোগে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
বুধবার (১৩ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা তথ্য অফিস, গাজীপুর আয়োজিত এ অনুষ্ঠানে
জেলা প্রশাসক বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ ও কৃষি সহায়তা কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। একই সঙ্গে খাল খনন, বৃক্ষরোপণ এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান।
তাছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page