
মো: আল-মাহফুজ শাওন
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় হাসপাতালের দ্বিতীয় তলার কনসালটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ডা. মোঃ তারেক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গাইনি কনসালটেন্ট ডা. আঞ্জুমান আরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আরএমও ডা. কাজী রুমানা আফরোজ, প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আমীর হামযা ও শেখ গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের নার্স বদরুদ্দোজা মামুন।
বক্তারা বলেন, নার্সিং পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার অন্যতম মহৎ মাধ্যম। রোগীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান করতে পারলে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও সন্তুষ্টি আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে হাসপাতালের পক্ষ থেকে নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page