প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
দীর্ঘ ৪২ দিনের পানির সংকট নিরসনে নিরলস ভূমিকা রাখায় নাসির উদ্দিন খোকনকে ধন্যবাদ জ্ঞাপন এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর উত্তর ভাষানটেক ও বাগানবাড়ি এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জন জাগরণ পত্রিকার সহ-সম্পাদক মোঃ নাসির উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, প্রায় দীর্ঘ ৪২ দিন ধরে বাগানবাড়ি এলাকার পানির পাম্প বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। পানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মাঝে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। এমন সংকটময় সময়ে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সরেজমিনে গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ওয়াসা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেন।
এছাড়াও দৈনিক জন জাগরণ পত্রিকার সহ-সম্পাদক ও এলাকার কৃতি সন্তান মোঃ নাসির উদ্দিন খোকন প্রতিনিয়ত কাজটির তদারকি করেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারংবার যোগাযোগ অব্যাহত রাখেন। উনার আন্তরিক প্রচেষ্টা, নিরলস তদারকি এবং আরও কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় অবশেষে নতুন পানির পাম্প চালু করা সম্ভব হয়েছে।
এলাকার সর্বস্তরের জনগণ দৈনিক জন জাগরণ পত্রিকার সম্পাদকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬