
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মরহুম হাজী গোলাম হোসেনের জ্যেষ্ঠ সন্তান জাহিদ হোসেন সাগর সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন।
তিনি ২০১৩ সালে জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করেন। ২০১৬ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করেন এবং ২০২২ সালে ওষুধ প্রযুক্তি বিভাগ হতে স্নাতকোত্তর শেষ করেন।
তার চাকুরি জীবন শুরু হয় ২০২১ সালে দেশের অন্যতম ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এ যোগদানের মাধ্যমে। পরবর্তীতে ২০২৪ সাল থেকে East West University-এর ফার্মেসি বিভাগে শিক্ষকতা শুরু করেন।
গবেষণায় তাঁর রয়েছে ১১ টি গবেষণা প্রবন্ধ ও ৭টি কনফারেন্স আর্টিকেল। ছাত্রজীবনে বিভিন্ন কোচিং এ শিক্ষকতার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন চট্টলা'র সহ-সভাপতি এবং ফেনী সংগঠন SSAF এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হলের বিতর্ক সংগঠন FH hall debating club ও ব্লাড ডোনেশন সংগঠন বাঁধনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ব্যক্তিজীবনে বই পড়া, কবিতা আবৃত্তি করা তার প্রধান শখের কাজ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page